সুশাসনের অভাব ও বিদ্যুৎ ঘাটতি বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের প্রধান অন্তরায় বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সমীক্ষায় বলা হয়েছে। ‘ইনক্লুসিভ গ্রোথ ডায়াগনস্টিক স্টাডি’ শিরোনামে মঙ্গলবার প্রকাশিত ওই সমীক্ষা প্রতিবেদনে বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে, যা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে।
ইউকেএআইডি ও ইউএসএআইডির যৌথ অর্থায়নে পরিচালিত সমীক্ষায় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তারা কী কী বিষয় চিন্তা করেন, তা বের করতে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। সমীক্ষা নিয়ে ডিএফআইডির আবাসিক প্রতিনিধি সারাহ কুক বলেছেন, এটা গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যে সব চ্যালেঞ্জ রয়েছে তার বিস্তারিত আমরা তুলে এনেছি। অন্তর্ভুক্তিমূলক অর্থনেতিক প্রবৃদ্ধি বাড়াতে উন্নয়ন অংশীদার, বাংলাদেশ সরকার ও বেসরকারি খাতকে তা সহায়তা করবে।’
