লতিফ সিদ্দিকী কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ০৪:৫৫

আবদুল লতিফ সিদ্দিকীর আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ কেন বাতিল করা হবে না, এ ব্যাপারে দল থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল লতিফের কাছে। তিনি এ নোটিশের জবাব দিয়েছেন বলে তার দল ও সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে স্পষ্ট করে কিছু বলা হয়নি। 

তবে দলের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, শুক্রবার কার্যনির্বাহী সংসদের বৈঠকে লতিফ সিদ্দিকীকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে। লতিফ সিদ্দিকী কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেও তা গৃহীত সিদ্ধান্তের ওপর কোন প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, লতিফ সিদ্দিকীর টাঙ্গাইলের কালিহাতীর বাড়ির ঠিকানায় সাত দিনের সময় দিয়ে ১৪ অক্টোবর ডাকযোগে নোটিশ পাঠায় আওয়ামী লীগ। পরদিন তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক নোটিশটি গ্রহণ করেন। তারপর লতিফ সিদ্দিকীর কাছে তাঁর একজন ব্যক্তিগত কর্মকর্তা ই-মেইল করে পাঠিয়ে দেন। ই-মেইলেই তিনি এর জবাব পাঠিয়েছেন। তিনি এখন কলকাতায় অবস্থান করছেন বলে সূত্র জানিয়েছে।