রেস্টুরেন্টে খাবার গ্রহণের পর ক্রেতারা হয় নগদে কিংবা ক্রেডিট কার্ডে বিল পরিশোধ করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ক্রিস্টি রাইন নামের এক নারী মঙ্গলবার এক অভিজাত রেস্টুরেন্টে খাবার গ্রহণের পর বললেন তার কাছে টাকা নেই। তবে তার স্বামী কিছুক্ষণের মধ্যে এসেই বিল দিয়ে দেবেন। অনেক্ষণ অপেক্ষার পর সবাই জানতে চায় কোথায় তার স্বামী, কে তিনি। তখন ক্রিস্টি রাইন বলেন, তিনি স্বয়ং যীশু খ্রীষ্ট! এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ জানায়, তাদের হেফাজতেও ওই নারী চিত্কার করে দাবি করতে থাকেন, যীশুই তার স্বামী এবং তিনি যদি বিল দিতে না আসেন তবে যে শাস্তি হবে মাথা পেতে নিবেন। কিন্তু পুলিশ তার ‘স্বামীর’ জন্য অপেক্ষা না করে হাজতে নিয়ে যায়। -রয়টার্স
