কানাডার সংসদে গুলির কারণে মালালার অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার টরন্টোয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ি মালালা ইউসুফজাইকে অবৈতনিক কানাডিয়ান নাগরিক দেয়ার কথা ছিলো। সেজন্য কানাডা তাকে স্বাগতও জানায়।
নাগরিকত্ব ও ইমিগ্রেশন মন্ত্রী ক্রিস আলেকজান্ডার আনুষ্ঠানিক ভাবে শহরের কেন্দ্রস্থল টরন্টো হোটেলে এই সন্মাননা প্রদান এবং বিকেল ২টা ৪৫ অপরাহ্ন সেন্ট্রাল টেকনিক্যাল স্কুলে ‘Strong Girls, Strong World’ শীর্ষক প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, তার স্ত্রী লাউরীন হারপার, শ্রমমন্ত্রী মিস কেলি লেইটচ অংশ নেয়ার কথা ছিলো। অটোয়ায় সৃষ্ট চলমান জরুরি অবস্থার কারণে তা স্থগিত হয়ে পড়ে।
উল্লেখ্য, কানাডার অবৈতনিক নাগরিকত্ব শুধু একটি প্রতীকী সন্মান। এতে অবৈতনিক নাগরিকত্ব পাওয়া ব্যক্তি যেমন পাসপোর্ট পাবেননা; তেমনি ভোটার অধিকার পাবেন না।
