ইনজুরিতে হৃত্বিক রোশন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১২:৫০
 
মনে হচ্ছে ইনজুরি ও হৃত্বিককে আলাদা করা সম্ভব নয়। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্যাং ব্যাং’ তাকে খুশি এনে দিলেও কাঁধের আঘাত তাকে ভালো থাকতে দিচ্ছে না।
‘ব্যাং ব্যাং’ এর জন্য মাচো বডি তৈরিতে কঠিন পরিশ্রম করেছিলেন হৃত্বিক রোশন। তবে এখন আবার তাকে রোগা হতে বলেছেন আশুতোষ গোয়ারিকার। কেননা তার পরিচালনায় ‘মহেঞ্জো দারো’তে অভিনয়য়ের জন্য বুক করা হয়েছে তাকে। আর একারণেই আবারো পরিশ্রম করতে হচ্ছে তাকে। নুতন করে নিজেকে তৈরি করতে গিয়েই কাঁধের আঘাত পান বলিউড হার্টথ্রব। দুই সপ্তাহ ধরে কাঁধের ব্যথা অনুভব করেলও তেমনটা পাত্তা দননি হৃত্বিক। মঙ্গলবার ব্যথা বেশি হলে চিকিৎসকের শরলণুপন্ন হন তিনি। চিকিৎসকের পরামর্শে টানা তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে হবে তাকে।
ইনজুরিতে ভুগলেও হৃত্বিকের দিওয়ালি খারপ যায়নি। সোনাক্ষি সিনহা, এশা গুপ্তা, নার্গিস ফখরির মতো বলিউড সুন্দরীদের আনদঘন সময় কেটেছে তাদের। সূত্র: ওয়ান ইন্ডিয়া।