কানাডার একটি বাড়ি থেকে ১০২টি সাপ উদ্ধার করা হয়েছে। দেশটির একটি গ্রামীণ এলাকায় থেকে এগুলো উদ্ধার করা হয়। শীতযাপনের জন্য এই সাপগুলো সেখানে অবস্থান নিয়েছিল বলে ইয়াহু জানিয়েছে।
কানাডার সাসকাচেওয়ান প্রদেশের রেনজিনায় করা একটি পরিবার তাদের বাড়ির নিচে কয়েকটি সাপ দেখতে পেয়ে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ এজেন্সিকে খবর দেয়।
এজেন্সির পরিচালক মেগান লরেন্স বলেছেন, বাড়ির নিচে কয়েকটি সাপ দেখতে পেয়ে তারা আমাদের খবর দেন। তারা খুঁজে রান্নাঘর ও শোবার ঘরে আরো সাপ দেখতে পায়।
লরেন্স ও তার সঙ্গী পাঁচটি বালিশের ওয়াড়ের মধ্যে সাপগুলোকে সংগ্রহ করে। এরপর একটি বালতিতে রেখে তারা গণনা করে দেখতে পান সেখানে ১০২টি সাপ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সাপটির আকার ছিল এক মিটার ও সবচেয়ে ছোটটি ছিল আকারে ২২ সেন্টিমিটারের কাছাকাছি।
স্থানীয় জাদুঘরের একজন বিশেষজ্ঞ রে পাউলিন বলেছেন, রেজিনা এলাকায় এরকম ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়। একশোর মতো সাপ পাওয়া স্বাভাবিক বিষয়। সাধারণত এই সময় সাপের সংখ্যা কমে যাচ্ছে।
