ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়ের করা ৪টি মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রামের একটি আদালত এ নির্দেশে দিয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান এ আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের তিন আইনজীবী কাওসার পারভীন, আবদুস ছত্তার ও ইফতেখার মহসিন গত ১ অক্টোবর মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে এবং মোহাম্মদ কাইয়ুম নামে অপর এক আইনজীবী মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালতে এ চার মামলা করেন।
