বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া প্রেমের দিক দেখে এখানো একাই রয়েছেন। তবে শীগ্রই তার ‘মি. রাইট’কে খুঁজে পাওয়ার আশা করেছেন তিনি। পরবর্তী ছবি ‘কিল দিল’ ছবির ‘সাজদে’ গানের প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন এই বলিউড সুন্দরী।
পরিণীতি বলেন, আমি আকর্ষণীয় কাউকে খুঁজে বেড়াচ্ছি না। দীর্ঘদিন ধরে আমি সঠিক ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এখনো তাকে খুঁজে পাইনি। তবে আমি এখনো খুব খুশি এবং আশা করছি শীগ্রই আমার ভালবাসাকে খুঁজে পাব।
গান গাওয়া সম্পর্কে তিনি বলেন, গান আমার প্রথম ভালবাসা। এই বছরই গান গাওয়ার জন্য প্রস্তাব পেতে পারি।
‘কিল দিল’ চলচ্চিত্রে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, এখানে আমাকে বাস্তববুদ্ধিসম্পন্ন ও ধনীর ঘরের মেয়ের চরিত্রে দেখা যাবে। এই চলচ্চিত্রে আমি কোনো ছোট শহরে থেকে আসিনি। তাই এটি একেবারে একটি ভিন্ন অভিজ্ঞতা।
শাদ আলীর পরিচালনায় ‘কিল দিল’ ছবিতে আরো অভিনয় করেছেন, রণভীর সিং, আলী জাফর এবং গোবিন্দ।
