‘বাংলাদেশকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেয়া হবে না’

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১৭:০৬
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটি কখনই সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেয়া হবে না। বৃহস্পতিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মুক্ত দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করবে।