ভারতের রাজস্থানে আতশবাজির দোকান ও গুদামে অগ্নিকাণ্ডে সাতজন জীবন্ত পুড়ে গেছে। রাজস্থানের জয়পুর থেকে ৬শ কিলোমিটার দূরে বারমার জেলার বালোতারা শহরে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আগুনে ভস্মীভ’ত ভবনের নীচে আরো দুজন আটকা পড়েছে বলে আশংকা করা হচ্ছে।
একই ভবনে আতশ বাজির দোকান ও গুদাম ছিল। কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
ভারতে গত তিন দিনে আতশবাজির কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে। গত ২১ অক্টোবর অন্ধ্রপ্রদেশে এ ধরণের ঘটনায় ১৭ জন এবং পশ্চিম বাংলায় দুজন নিহত হয়েছে। এনডিটিভি
