গোলাম আযম মারা গেছেন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ০০:১৩

গোলাম আযম মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক আইসিইউতে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রের (লাইফ সাপোর্ট) সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আব্দুল মজিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রাতেই তার মৃতদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।