মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা আজ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ০০:৩৩

আজ শুক্রবার দেশের ৮৫টি সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি ৩২টি ডেন্টাল কলেজের বিডিএফ কোর্সের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

দেশের ২৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ঘণ্টা পরীক্ষা চলবে। প্রার্থীরা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন। এই বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৪৮৭টি আসনের বিপরীতে লড়বেন ৬৯ হাজার ৪৭৭ জন প্রার্থী। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।