আদালত এড়াতে কোমায় দুই বছর!

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ০০:৩৮

আদালতে হাজির না হতে কিংবা কারাগারের দুর্বিষহ জীবন থেকে বাঁচতে অনেকেই নিজেকে লুকিয়ে রাখেন। তবে সেটা অবশ্যই কারাগারের জীবন থেকে ভাল কিছু হতে হবে। কিন্তু তাই বলে কোমায় থাকতে হবে! তাও আবার দুই বছর ধরে এই কাজটি করেছেন এক ব্রিটিশ! যুক্তরাজ্যের ওয়েলসের বাসিন্দা অ্যালান নাইট প্রতিবেশির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬৪ হাজার মার্কিন ডলার চুরি করেছিলেন। পুলিশ তদন্ত করে জানতে পারে, ৪৭ বছর বয়সী অ্যালানই এই কাণ্ডে জড়িত। তাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতারের পর তিনি অসুস্থতার ভান করেন। অ্যালান আদালতকে জানান, তিনি আলঝেইমার নামক রোগে আক্রান্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এভাবে বারবার তিনি আদালতে তার অসুস্থতার কথা জানান। তার অপারেশ করা প্রয়োজন বলেও আদালতে জানান অ্যালান। আর এজন্য প্রয়োজনীয় সার্টিফিকেটও মিলে যায়। তার স্ত্রী হেলেন নাইট জানিয়েছেন, ডাক্তাররা তার স্বামীকে কোমায় থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়। অ্যালান কিন্তু বাইরে যেতেন এবং গাড়ি চালিয়ে! আর এটা পুলিশের গোপন ক্যামেরায় ধরা পড়ে। আদালতের বিচারক বলেছেন, অ্যালান একজন পাক্কা অভিনেতা এবং তার অসুস্থতা আসলে ভুয়া! কেউ বেশি দিন ধরে কাউকে ফাঁকি দিতে পারেন না! - এবিসি নিউজ