দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সংবাদপত্রের সম্পাদক পরিষদ। গতকাল বৃহস্পতিবার পরিষদের সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করার চেষ্টা গণতন্ত্র চর্চার অন্তরায়। সম্পাদক পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, সম্প্রতি পরিষদের দুই সদস্য দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে কয়েকটি সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মতিউর রহমান চৌধুরী ও নুরুল কবীর স্ব-স্ব সংবাদপত্র, টিভির টকশোতে তাদের মতামত দায়িত্বশীলতার সঙ্গে ও স্বাধীনভাবে ব্যক্ত করেন। সম্পাদক পরিষদ মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করার যে কোনো প্রয়াসকে গণতন্ত্র চর্চার অন্তরায় বলে মনে করে।
