তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবে জাসদ। মহাজোটের নাম ভাঙ্গিয়ে কাউকে টেন্ডারবাজি, দুর্নীতি ও দলবাজি করতে দেবে না জাসদ। গতকাল বৃহস্পতিবার বিকালে ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে জাসদ ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা জাসদ সভাপতি এমদাদুল ইসলাম আতা জনসভার সভাপতিত্ব করেন। তথ্যমন্ত্রী আরো বলেন, মুসলিম দেশে ধর্মের নামে রাজনীতি হলো সকল অশান্তির কারণ। জাসদ অশান্তির শক্তির বিষ দাঁত ভেঙ্গে দেবে।
