বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন আবারো প্রেমে মজেছেন। নতুন বয়ফ্রেন্ড সম্পর্কে তেমন বিস্তারিত কিছু জানাননি তসলিমা। তবে এই বয়ফ্রেন্ড তার থেকে ২০ বছরের ছোট। টুইটারে নতুন বয়ফ্রেন্ডের ছবিসহ টুইট করেছেন তিনি। খবর বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নতুন প্রেমিকের সঙ্গে নিজের ছবি পোস্ট করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘আমার প্রেমিক আমার চেয়ে ২০ বছরের ছোট। ইজন’ট ইট কুল।’ আশ্চর্যের বিষয় হলো তসলিমা এই বিতর্কিত খবরটি টুইট করার ১৫ মিনিটের মাথায় ২২টি মন্তব্য আসে। তিনি যে এখন আর সঙ্গীহীন নন তা তসলিমার এই টুইটের মাধ্যমে প্রমাণ হয়ে গেল।
নতুন বয়ফ্রেন্ডের খবর দিয়ে আবারো আলোচনায় আসা তসলিমা নাসরিনের জন্ম ১৯৬২ সালে। সে হিসাবে তার বয়স এখন ৫২ বছর। আর তার বয়ফ্রেন্ডের বয়স ৩২ বছর। ১৯৯৪ সালের মাঝামাঝি বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর তসলিমা সুইডেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। ২০০৪ সাল থেকে তিনি নিয়মিত ভারতে থাকার রেসিডেন্ট পারমিট পেয়ে আসছেন। অবশ্য ২০০৭ সালে আন্দোলনের মুখে তসলিমাকে কলকাতা থেকে চলে যেতে বাধ্য করা হয়। এরপর থেকে তিনি দিল্লির বাসিন্দা।
