পটকার নাম ক্যাটরিনা আনুশকা!

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ১২:৩৮

আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, রণবীর কাপুর, এমএস ধোনি, এঞ্জেলিনা জোলি... নামগুলো শুনে তারকাদের কথা বলা হচ্ছে মনে করে থাকলে আপনি ভুলই করেছেন। এগুলো আসলে বাজির নাম! আর এই বাজিগুলোর মধ্যে সবচাইতে হিট ক্যাটরিনা কাইফ! তবে ইদানীং শোনা যাচ্ছে আনুশকার সাথে যোগসাজশ করে ক্যাটরিনা বলিউডের বড় বড় প্রডাকশনের কাজগুলো ধরছেন।

ভারতের সবচেয়ে বৃহত্ ধর্মীয় উত্সব হচ্ছে দিওয়ালি। আর দিওয়ালির সময় রমরমা হয় বাজির ব্যবসা। সারা ভারতেই নানা ধরনের বাজি ফাটিয়ে উদযাপন করা হয় দিওয়ালি। আর এসব বাজির নামকরণ করা হয় তারকাদের নামে। আর এ তালিকায় বলিউড থেকে হলিউড, ক্রিকেটার থেকে ফুটবলার কে নেই! আর এবারের দিওয়ালিতে বাজির নামে সবাইকে ছাপিয়ে গেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ক্যাটের পর তালিকায় যে নামটি থাকছেন তিনি ‘ককটেল’ তারকা দীপিকা পাড়ুকোন। এরপরই আছে কারিনা কাপুর খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও প্রীতি জিনতা। তবে পটকার মার্কেটে রীতিমতো বোমই ফাটিয়েছেন সানি লিওন। তার নামেই বিক্রি হচ্ছে বেশি পটকা।