স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির যুদ্ধাপরাধী গোলাম আযমের জানাজায় ইমামতির জন্য কারাবন্দি মতিউর রহমান নিজামী বা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তি চাওয়ার কোনো যৌক্তিকতা নেই।
তবে এ বিষয়ে আবেদন করা হলে আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মৃত্যুর আগে গোলাম আযম যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন নিজামী বা দণ্ডিত সাঈদীর ইমামতিতে তার জানাজার নামাজ পড়ানোর ইচ্ছা প্রকাশ করে গেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
