বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আন্দোলনের জন্য প্রস্তুত হউন। সারাদেশের মানুষের এখন একটাই দাবি তা হলো নির্দলীয় ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন। সরকার যদি ভালোয় ভালোয় জনগণের দাবি মেনে নেয় তাহলে সেটাই হবে সকলের জন্য মঙ্গলজনক। আর তা না হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।
শুক্রবার সন্ধ্যায় হোমনায় তার বাসভবন চত্ত্বরে উপজেলা মহিলা দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মহিলা দলের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, বিএনপির সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবন, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকূল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ সরকার, মহিলা দলের সেক্রেটারী নূরজাহান বেগম, সহসভাপতি পারুল আক্তার, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া, ছাত্র নেতা অহিদুজ্জামান মোল্লা প্রমুখ।
