বিন্দুর আকদ সম্পন্ন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ২৩:৩৪

লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৬ এর প্রথম রানারআপ আফসান আরা বিন্দুর বিয়ে সম্পন্ন হয়েছে। বিন্দুর বরের নাম আসিফ সালাহউদ্দিন মালিক। তিনি আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার। শুক্রবার রাত ১০টায় ঢাকার অভিজাত হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে বিন্দুর আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই সুবিধাজনক একটি সময়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে বিন্দু জানান।

বিন্দু গণমাধ্যমকে আরও জানিয়েছেন, বিয়ের পর তিনি পুরোদস্তুর সংসারমুখী হতে চান। এখন থেকে শোবিজে আরও কোনো ধরনের কাজে অংশ নেবেন না তিনি। এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না বলেও নিশ্চয়তা দেন বিন্দু। বিয়ের জন্য গত নয় মাস ধরে যে কোনো ধরনের শুটিং থেকে নিজেকে বিরত রেখেছেন বিন্দু। এই সময়টাতে যে নাটকগুলো প্রচারিত হয়েছে এগুলোর শুটিং অনেক আগে করা বলে জানান তিনি।