পালানোর সময় সিগারেটের নেশা!

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ১০:৩৩

যে কোনো কিছুর নেশা মানুষের স্বাভাবিক জ্ঞানের কার্যক্ষমতা হ্রাস করে। এই নেশা যখন কাউকে আক্রমণ করে তখন সে নিজের জীবন বাঁচানোরও চেষ্টা করে না। বরং নেশাটাকেই আগলে ধরার চেষ্টা করে! যেমন করলো এক মার্কিন ডাকাত।

যুক্তরাষ্ট্রের পেনসিল-ভানিয়ার বাসিন্দা ৩৮ বছর বয়সী পল কারম্যান হান্টিংটন ন্যাশনাল ব্যাংকের অ্যমব্রিজ শাখায় ডাকাতি করে। এর আগেও ২০০৮ সালে সে একই ব্যাংকে ডাকাতি করে ধরা পড়ে এবং দশ বছর   জেল খাটে। মুক্তি পেয়ে সে আবার ওই ব্যাংকেই ডাকাতি করতে যায়। ডাকাতি করে ফেরার সময় কারম্যান ব্যাংকের অবকাঠামো নির্মাণ শ্রমিকের কাছে যায় একটি সিগারেট চাইতে। ওই শ্রমিক জানায়, পুলিশ টুপিওয়ালা এবং নীল শার্ট পরা এক ডাকাতকে খুঁজছে। কথা শুনে কিছুদূর গিয়েই শার্ট এবং টুপি খুলে ফেলে এবং ড্রেনে ফেলে দেয়। কিন্তু এরমধ্যেই খবর পেয়ে যায় পুলিশ এবং তাকে গ্রেফতার করে। পুুলিশ জানিয়েছে, ডাকাতির ৪৫ মিনিটের মধ্যেই গ্রেফতার হয় কারম্যান। সিগারেটের নেশাই কাল হলো কারম্যানের। আদালতের বিচারকও তার জামিন মঞ্জুর করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিচারক বলেছেন, কেবল সিগারেটেই আসক্ত নয় কারম্যান, হেরোইন এবং মদের নেশাও আছে! - ইউপিআই