সংলাপের আহ্বানকে দুর্বলতা ভাবা ভুল: ফখরুল

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ১৪:০৬
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রের ভাষা হল সংলাপ। এজন্য আমরা বারবার সংলাপের আহ্বান জানিয়ে আসছি। কিন্তু সেই আহ্বানকে দুর্বলতা ভালে সরকার ভুল করবে। শনিবার সকালে দিকে রাজধানীর ভিক্টোরি হোটেলে নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে শান্তি ফিরে আসবে না। একারণে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে।