‘ধুম থ্রি’ পিছনে ফেলে নয়া রেকর্ড ‘হ্যাপি নিউ ইয়ার’র

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ১৫:৩৭
ফারাহ খান পরিচালিত শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি মুক্তির দিনে বিপুল অংকের ব্যবসায়িক রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম দিনে ৩৮ থেকে ৪০ কোটি রুপি উপার্জন হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
 
মাল্টিমিডিয়া কোম্বাইনস’র রাজেস থাডনি বলেছেন, এটা ছিল বৃহৎ উদ্বোধন। ৮০ ভাগ দর্শক ছিল। মু্ক্তির সপ্তাহ বন্ধের দিন হওয়াতে উপার্জন ভালোই হবে। দেখি  যদি সিনেমাটি সোমবার উপার্জনের অংক সামনের দিকে নিয়ে যেতে সক্ষম হয়।
 
মুক্তির দিনে ৩২ কোটি রুপি সংগ্রহ করে আগের রেকর্ডটি গড়ে আমির খানের ‘ধুম থ্রি’ সিনেমা। সাম্প্রতিক বছরগুলোতে শাহরুখ, আমির ও সালমান অভিনীত থ্রি ইডিওটস, দাবাং এক থা টাইগার ও চেন্নাই এক্সপ্রেস সিনেমাগুলো অর্থ উপার্জনের ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙ্গে দেয়। আর এতে করে ত্রয়ী খান বলিউড বক্স অফিস শাসন করেই চলেছেন।
 
‘হ্যাপি নিউ ইয়ার’ একটি ‘ডাকাতি-ভিত্তিক’ সিনেমা এবং এর মধ্যে মিউজিকের চরিত্র অধ্যায় রয়েছে। একটি ব্যাংক থেকে ডায়মন্ড চুরির ইচ্ছায় শাহরুখ এবং দীপিকা একটি নৃত্য প্রতিযোগীতায় অংশ নেন। অভিষেক বচ্চন, বোমান ইরানি, সোনু সোড এবং বিবান শাহ বাকি ‘লোজারস’দের সাথে বিবাদ মিটিয়ে ফেললে আবারো বন্ধত্বপূর্ণ সম্পর্কে ফিরে আসে।