ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেদেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন। কয়েক সপ্তাহ আগে রাজধানীতে সহিংস সংঘর্ষে পাঁচ ব্যক্তি নিহত হওয়ার পর শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল রডরিগুয়েজ টরেসকে বরখাস্ত করা হয়। খবর: এএফপির।
মিগুয়েলের স্থলে প্রতিরক্ষামন্ত্রী কারমেন ম্যালেন্দেজের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী হবেন আর্মি জেনারেল ভ্লাদিমির লোপেজ পাদ্রিনো।
উল্লেখ্য কয়েক সপ্তাহ আগে কারাকাসে প্রয়াত সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সমর্থক গ্রুপের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ ব্যক্তি নিহত হন।
