নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, হরতালের নামে কোন ধরনের নাশকতা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে সরকার কাউকেই ছাড় দেবে না।
মন্ত্রী শনিবার সকালে মাদারীপুর বিসিক শিল্পনগরীর এলাকা পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথাবার্তাকালে তাদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন।
তিনি বলেন, হরতাল ডেকে যারা ধ্বংস, তাণ্ডব, মানুষ হত্যা, সহিংসতা, গাড়ি ভাংচুর এবং জ্বালাও-পোড়াও করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠিন পদক্ষেপ নেবে। এদের কোনক্রমেই নাশকতা করতে দেবে না সরকার। আর যখনই কোন দুর্নীতির মামলার তারিখ পড়ে- তখনই হরতাল বা কোন কর্মসূচি দিয়ে বিএনপির নেত্রী খালেদা জিয়া কোর্টে না যাওয়ার চেষ্টা করেন।’
উপস্থিত ছিলেন, মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক ইউসুফ আলী মোল্লাসহ অন্যরা।
