রবিবার ইসলামী দলগুলোর ডাকা হরতালে ঢাকা ও আশপাশের এলাকায় গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। পাশাপাশি গাড়ি চলাচলে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপিতে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যহ হরতালের ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, ‘লতিফ সিদ্দিকীর ইস্যুতে হরতাল ডাকার কোনো যৌক্তিকতা নেই। কারণ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার ও আওয়ামী লীগ। ধর্মের দোহাই দিয়ে ডাকা এ হরতাল সম্পূর্ণ অযৌতিক ও জনস্বার্থ বিরোধী। ইস্যুবিহিন এ হরতালে সড়ক পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকরা সাড়া দেবে না। তারা হরতাল প্রত্যাখান করে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বাস মিনিবাস চলাচল অব্যাহত রাখা হবে। তবে যাত্রী পাওয়া গেলে আন্তঃজেলা রুটের গাড়িগুলোও চলাচল করবে।
অপর দিকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রোস্তম আলী খান জানিয়েছেন, তারাও হরতালের সময় গাড়ি চালাবেন। তারা কোনো ভাবেই ঐ অযৌতিক হরতাল মানবেন না।
