১ নভেম্বর রিকন্ডিশন্ড গাড়ির র‌্যালি

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ২০:১৩
 
এ পর্যন্ত দেশে আমদানীকৃত বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড মোটর গাড়ির এক র‌্যালির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশনের (বারবিডা) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী এক নভেম্বর সকাল ১০টায় হাতিরঝিলে এ র‌্যালি আয়োজন করেছে বারবিডা।  শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সাাংবাদিক সম্মেলনে এ কথা জানান বারাবিডা প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন। এসময় উপস্থিত ছিলেন বারাবিডা’র সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বাবর। হা
বিব উল্যাহ ডন বলেন, র‌্যালি উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের, এমপি। এরপর সন্ধ্যায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুিষ্ঠত হবে প্রতিষ্ঠাবার্িষকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।