ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন ভর্তিচ্ছুরা। দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন। একই দাবিতে রবিবার তারা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি পেশ করবেন বলে জানিয়েছেন।
শহীদ মিনারে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা যেখানে উš§ুক্ত, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে সেটা বরাবরই বন্ধ। আসন সংকটের অজুহাতে নির্দিষ্ট কিছু শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সুযোগ প্রদান করছে। আর তাদের মধ্যে দুইবার পরীক্ষা দেয়ার সংখ্যা বেশি। কিন্তু ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা সব দিক দিয়েই দুর্ভাগ্যের শিকার।
তারা বলেন, আমাদের দাবি একটাই। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা চাই। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে দাড়াবো না।
এক শিক্ষার্থীর অভিভাবক নাজমা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তা চাপিয়ে দেয়া সিদ্ধান্ত। এটি শিক্ষার্থীদের লড়াইয়ের মনোবল ভেঙ্গে দেয়ার পাশাপাশি স্বাভাবিক মনোবলও ভেঙ্গে দিবে। দেশের উচ্চশিক্ষা ও তরুণ শিক্ষার্থীদের স্বার্থে এ সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।
অবস্থানকালে শিক্ষার্থীরা নিয়মিত বিরতিতে সেøাগান দেন ‘দ্বিতীয়বার সুযোগ দিন না হলে মুখে বিষ দিন, দাবি মোদের একটাই দ্বিতীয়বার সুযোগ চাই, যাবো নারে যাবো না ঘরে ফিরে যাবো না’
শহীদ মিনারে অবস্থানশেষে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজুভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
