আলালের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সোমবার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ২০:৩৮
 
 
যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আগামী সোমবার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুবদল।
সারাদেশে ২৭ অক্টোবর বিভাগ, জেলা ও মহানগরীতে মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির দাবিতে ও তাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোয়াজ্জেম হোসেন আলালের মোহাম্মদপুরের বাসা থেকে তাকেসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।