আওয়ামী লীগের এক যৌথসভা রবিবার বিকাল ৪টা ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জনসভাকে সফল করার লক্ষ্যে এ যৌথসভার আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তার অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের কেন্দ্রীয় ও মহানগরীর সভাপতি, সাধারণ সম্পাদকরা এ যৌথসভায় উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সভায় সংশিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
