৪ নভেম্বর পবিত্র আশুরা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ২১:৫৭
 
বাংলাদেশের আকাশে ১৪৩৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ফলে আগামী ২৬ অক্টোবর রবিবার থেকে ১৪৩৬ হিজরি সনের মুহাররম মাস গণনা করা হবে। আগামী ৪ নভেম্বর মঙ্গলবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল মতিউর রহমান। 
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় ১৪৩৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় যে, আজ ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
সভায় ধর্ম সচিব চৌধুরী মোঃ বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোঃ মাকসুদুর রহমান পাটয়ারী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, আবহাওয়া অধিদপ্তরের পারচালক মো: শাহ আলম, স্পারসোর পিএসও মো: শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী প্রমুখ উপস্থিত ছিলেন। খবর বাসস।