আবারও সংবাদ শিরোনাম হলেন আনুশকা শর্মা ও বিরাট কোহেলি জুটি। আর হবে নাই বা কেন, এবার যে আনুশকার বাড়ির কাছেরই এক হাসপাতালে ধরা পড়েছেন এই তারকা জুটি। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছে এই জুটির বাগদান খুব শীঘ্রই সম্পূর্ন্্ন হতে যাচ্ছে।
আনুশকা শর্মা-বিরাট কোহেলিকে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। অতীতেও এমন অনেক সংবাদের জন্ম দিয়েছেন এই তারকা যুগল। কিন্তু এসব বিষয়ে বরাবরই মুখ খুলতে নারাজ এই জুটি। এবারের ঘটনার সূত্রপাত হয় আনুশকার বাড়ির কাছেই একটি হাসপাতালে এই জুটিকে আবিস্কার করার পর।
ভক্তদের নজরে পড়তেই মুহূর্তেই ক্যামেরাবন্দি হন তারা। সাদা ট্রাউজার ও লাল টপস পরেছিলেন আনুশকা। আর তার সঙ্গী কোহেলি পরেছিলেন কমলা শার্ট ও বাদামি ট্রাউজার। আর এই খবর সাংবাদিকদের মাঝে চাউর হতেও খুব বেশি সময় লাগেনি। তবে কিসের জন্য তাদের এই হাসপাতাল ভ্রমণ তা কিন্তু জানা যায়নি।
এছাড়া গুজব উঠেছে খুব শীঘ্রই বাগদান সম্পূর্ন্্ন করতে যাচ্ছেন এই দুই তারকা। কোহেলির বাবা-মা নাকি ইতিমধ্যে এ বিষয়ে আনুশকার বাবা-মায়ের সাথে সব কথা সেরেও ফেলেছেন।
যদিও এ বিষয়ে এখনো মুখ খুলতে নারাজ আনুশকা শর্মা। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, হ্যাঁ, এটা সত্যি। আমি ও বিরাট সম্প্রতি একটি হাসপাতালে গিয়েছি।
তবে এটা নিয়ে তো এত কথা হবার কোনো কারণ দেখছি না। আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমাদের বাগদান করা হলে সবাইকে জানিয়েই করা হবে। এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই। এখন আমার সকল মনোযোগ এখন ‘পিকে’ ছবি ঘিরেই।
