মৌসুমের প্রথম এল ক্যাসিকোতে ৩-১ গোলে হারের পরেও লুইস সুয়ারেজ বলেছেন, বার্সেলোনা এখনো লা লিগায় রিয়াল মাদ্রিদের তুলনায় এক পয়েন্ট এগিয়ে শীর্ষেই রয়েছে। চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে শনিবার প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেছেন উরুগুয়ের এই আন্তর্জাতিক তারকা। ।
ম্যাচ শেষে ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার বলেছে, আমাদের অবশ্যই এই ম্যাচটি নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু এখনো আমরা রিয়ালের তুলনায় এক পয়েন্ট এগিয়ে আছি এবং সঠিক পথেই আছি। ম্যাচের গুরুত্ব বিবেচনা করে আমি বুঝতে পেরেছি পুরো ৯০ মিনিট খেলা আমার পক্ষে সম্ভব ছিল না। যদিও ম্যাচের আগে এ ব্যরপারে আমার কোচের সাথে কোন কথা হয়নি। তবে আমি জানতাম মূল একাদশে খেলতে যাচ্ছি। গত কয়েক সপ্তাহ আমি প্রতিদিন অনুশীলন করেছি এবং এই ম্যাচটি নিয়ে চিন্তা করেছি। আমার মধ্যে খেলার অনুভূতি তৈরি হয়েছিল। কোচই আমাকে সেই ইঙ্গিত দিয়েছিল। আমি বেশ স্বাচ্ছন্দ্য ছিলাম এবং যথাসম্ভব দলকে সহযোগিতা করার চেষ্টা করেছি। প্রতিটি খেলোয়াড়েরই লক্ষ্য থাকে অভিষেক ম্যাচটা জয় দিয়ে শেষ করতে। যদিও ফলাফল আমার পক্ষে ছিল না। কিন্তু আমি আমার শতভাগ দেবার চেষ্টা করেছি। সূত্র: বাসস।
