ভারতের আসামে বাস দুর্ঘটনায় নয়জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে আসামের কালিয়াবর জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর: হিন্দুস্তান টাইমসের।
পুলিশ জানিয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে গোহাটিগামী বাসটি কালিয়াবর এলে একটি সেতু ভেঙে খালে পড়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাসটির চালকও রয়েছেন।
