দেশের বিভিন্ন স্থানে দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২ মিনিটে।
আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময়ে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। খবর বাসস।
