বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী

ন্যায়বিচার প্রতিষ্ঠার করতে হবে

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৮:৫২
 
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারকগণ হলেন বিচারপ্রার্থী গরিব-দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল। এসব  মানুষ যাতে অন্যায়ভাবে বিত্তবান আর প্রভাবশালীদের শোষণ-পীড়নের শিকার না হন তা আইনানুগভাবে বিচারকদের নিশ্চিত করতে হবে। 
রবিবার সহকারী জজদের এক বুনিয়াদি প্রশিণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। 
আইনমন্ত্রী বলেন, সংবিধান ও আইন অনুযায়ী বিচার বিভাগ ও বিচারকগণ স¤ক্স–র্ণ স্বাধীন। তিনি বিচারকদের এই স্বাধীনতা ন্যায়বিচার প্রতিষ্ঠার কাজে লাগানোর অনুরোধ জানান। তিনি বলেন, বিচারকগণ মামলার প্রতিটি পর্যায়ে সততা, দতা ও নিরপেতার সাথে দায়িত্ব পালন করলে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুলাংশে বৃদ্ধি পাবে। কারন সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকগণ হলেন প্রধান পথিকৃৎ। তাদেরকে চারিত্রিক দৃঢ়তা ও সততার সাথে কাজ করে বিচার বিভাগে অনুসরণীয় হয়ে উঠতে হবে।
ঢাকার বিচার প্রশাসন প্রশিণ ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে এর মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদ এবং আইন ও বিচার বিভাগের দায়িত্বাপ্রাপ্ত সচিব এএসএসএম জহিরুল হক বক্তৃতা করেন।
বুনিয়াদি প্রশিণ কোর্সটি বিচার প্রশাসন প্রশিন ইনস্টিটিউটের ৩০তম কোর্স। দু’মাস ব্যাপী এ কোর্সে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৩জন সহকারী জজ অংশগ্রহন করেছেন।