রাজনৈতিক সংকট নিরসনের ইচ্ছা নেই সরকারের: রিজভী

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৯:০৪
 
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখন রাজনৈতিক সংকট চলছে। এই সংকট কাটানোর কোনো ইচ্ছা সরকারের নেই। সরকার ক্ষমতার ম্যাজিক কার্পেটে উড়ে বেড়াচ্ছেন। তাই এখন নামতে পারছেন না।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি েএ কথা বলেন।
রিজভী বলেন, সরকার অন্যায়ভাবে যু্বদল সভাপতি আলালসহ অন্যদের গ্রেপ্তার করেছে। বিএনপি তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে।
রিজভী বলেন,তাদের বাক্যবান থেকে বিরোধীদলের নেতা-নেত্রীরা শুধু নন, দেশের বরেণ্য ব্যক্তিবর্গ যথা- আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক কেউই বাদ যাচ্ছেন না। তিনি বলেন,সমপ্রতি তারা দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের মৃত্যুর পর যে আচরণ করেছেন তাতে গোটা জাতি লজ্জিত ও অপমানিত হয়েছে। উচ্ছেদ, উত্খাত ও দখলের ধারাবাহিকতায় তারা এখন আমাদের মহান ভাষা আন্দোলনের স্মারকস্থান শহীদ মিনারকে ‘দলীয় কাচারি ঘরে’ পরিণত করতে চাচ্ছে।