অস্ট্রেলিয়া সফরে যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই সেখানে গুরুত্বপূর্ণ ইস্যু কি হবে; সে বিষয়ে জনগণের কাছে ‘আইডিয়া’ চাইলেন তিনি। এ সংক্রান্ত এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘এ সফর সম্পর্কে আমি সবার চিন্তা-ভাবনা জানতে চাচ্ছি।’ দেশের জনগণের পাশাপাশি অস্ট্রেলিয়ান বন্ধু ও সেখানে অবস্থানরত ভারতীয় কমিউনিটির কাছেও তাদের চিন্তা-ভাবনার বিষয়ে জানতে চেয়েছেন মোদি।
IMG0
নভেম্বরে জি-২০ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া যাবেন মোদি। আর তাই আগে ভাগেই ইস্যু ঠিক করার জন্য জনগণের মতামত চাইলেন বিপুল ভোটে বিজয়ী এই প্রধানমন্ত্রী। এ জন্য একটি ওয়েবসাইটের ঠিকানাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ঐ ওয়েবসাইটের স্লোগান ‘‘গুড গভর্নেন্স উইথ ইওর পার্টনারশিপ’’।
