খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার প্রকাশ: হানিফ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ২০:১৮
 
‘বর্তমান সরকারকে কোন রাষ্ট্র স্বীকৃতি দেয়নি’ মর্মে সম্প্রতি নীলফামারীতে বিএনপি নেত্রী খালেদা জিয়া দেয়া  বক্তব্যকে তার রাজনৈতিক দেউলিয়াপনা ও মূর্খতার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। রবিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, সরকার ও রাষ্ট্রের স্বীকৃতি এক না। এক রাষ্ট্রকে অপর কোনো রাষ্ট্র স্বীকৃতি দিতে পারে। কিন্তু কোনো সরকারকে অন্য দেশের সরকারের স্বীকৃতি দেওয়ার কিছু নেই, তারা দিতেও পারে না। আসলে বিএনপি নেত্রী এখনো বোকার স্বর্গে বাস করছেন।
সরকারের পতন ঘটানো না পর্যন্ত ঘরে ফিরবেন না বলে নীলফামারী জনসভায় খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন সে প্রসঙ্গে মাহবুব-উল-আলম হানিফ বলেন, খালেদা জিয়া এখন কোথায়? তিনি কি ঘরে ফিরেছেন? ঢাকায় এসেছেন? তিনি কি হোটেলে আছেন, না রাস্তায় ঘুরছেন?
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে মাহবুব-উল-আলম হানিফ বলেন, কথা বলার সময় অর্বাচিনের মতো মিথ্যা বলবেন না। ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে চিন্তা-ভাবনা করে বক্তব্য দিবেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রতি সারাবিশ্বের সরকারগুলোর আস্থা ও বিশ্বাস রয়েছে। নতুবা বাংলাদেশের পরপর আন্তর্জাতিক দুটি অর্জন সম্ভব হতো না। এরপরও এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলে তা হবে অজ্ঞতা। লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে ডাকা গতকালের হরতালকে স্বাধীনতাবিরোধীদের ইঙ্গিত চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেন তিনি।
আগামী ৩রা নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচি সফল করতে আয়োজিত এ যৌথ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তার অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের কেন্দ্রীয় ও মহানগরীর সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা