রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা

প্রতিবাদে চুয়েটে ছাত্রলীগের ক্লাস বর্জন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ০০:১৯

মিটিং, মিছিল, সমাবেশসহ ব্যানার, পোস্টার লাগানোসহ ক্যাম্পাসে রাজনৈতিক চর্চায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রবিবার ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছে চুয়েট ছাত্রলীগ। গত শনিবার বিভিন্ন হলে নোটিসের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। নোটিসে ক্লাস বর্জনের কারণ হিসেবে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়। এ প্রেক্ষিতে গতকাল শিক্ষার্থীদের ক্লাসে দেখা যায়নি। এ ব্যাপারে চুয়েট ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান পাভেল বলেন, এ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচির উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য চুয়েট প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।