বিশ্বের সিগারেট কোম্পানিতেও এখন ধুমপান নিষিদ্ধ করছে। অথচ এক ডাকাত ডাকাতি করে না পালিয়ে একটা সিগারেটে নেশায় নিজেকে জেলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল! এখন দশ বছর জেলের ঘানি টানতে হচ্ছে তাকে।
যুক্তরাষ্ট্রের পেনসেলভানিয়ার পিটসবার্গে হান্টিংটন ব্যাংকে ডাকাতি করেছিল কার্মান নামের এক ব্যক্তি। ডাকাতি করে সে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারতো। কিন্তু নেশাই তাকে খেলো, তাও আবার মাত্র একটি সিগারেটের নেশা! সে পালানোর সময় সিগারেট খেতে গিয়েছিল ওই ব্যাংকের অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিকের কাছে। শ্রমিক সিগারেট দিল। কিন্তু ততক্ষণে তাকে ধাওয়া করতে পুলিশও এসে গেল! বিচারে তার দশ বছর শাস্তি হয়েছে। এর আগেও সে ডাকাতির অভিযোগে জেল খেটেছিল। তবে এবার মেয়াদের মাত্রা একটু বেশি। ধুমপানের নেশার ‘পুরস্কার’ পেল দশ বছর! - এপি
