দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জিতে সব ব্রাজিলিয়ানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিজয়ী ভাষণে তিনি বলেন, বর্তমানের চেয়ে তিনি ভবিষ্যতে আরো ভাল প্রেসিডেন্ট হতে চান। সংলাপের জন্য এই প্রেসিডেন্ট খোলামেলা। এটাই আমার দ্বিতীয় মেয়াদের সর্বোচ্চ অগ্রাধিকার।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, দিলমা রৌসেফ ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়েসিও নেভেজ পেয়েছেন ৪৮ শতাংশ।
রুসেফ ব্রাজিলে গত ১২ বছর যাবত মতায় থাকা ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিত্ব করছেন। নির্বাচনের আগ পর্যন্ত দুই প্রতিদ্বন্দ্বীই ব্রাজিলকে দারিদ্র্য থেকে তুলে আনা এবং দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার অঙ্গীকার নিয়ে পরস্পরের সাথে তিক্তভাবে লড়াই করেছেন।
নির্বাচনের প্রথম ধাপে মূল তিন প্রার্থীর মধ্যে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারায় দ্বিতীয় ধাপে লড়াই করেন প্রধান দুই প্রার্থী রুসেফ এবং নেভেজ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে মতায় আসা রুসেফ তার সমাজকল্যাণ নীতির কারণে দরিদ্র ব্রাজিলিয়ানদের কাছে বেশ জনপ্রিয়।
অপরদিকে ধনী ব্রাজিলিয়ানরা নেভেজের প্রতি বেশি সমর্থন দিয়েছেন, কারণ তারা মনে করছেন তিনি দেশটির চার বছর ধরে চলা নিম্নপ্রবৃদ্ধিকে আবারো চাঙ্গা করতে পারবেন।
