বিএনপির দল গোছানোর চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আন্দোলনের প্রক্রিয়া হিসেবে দল গোছানোর প্রক্রিয়া চলছে। কিন্তু বিএনপি যাতে দল গুছিয়ে আন্দোলনে যেতে না পারে সেজন্য যুবদল সভাপতি আলালসহ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
