জনসম্মুখে এক সঙ্গে কোহলি-আনুশকা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৬:১১
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং তারকা ক্রিকেটার বিরাট কোহলি একত্রে প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হলেন। গতকাল রবিবার পুনেতে ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল খেলার মাঠে দীর্ঘদিনের গুঞ্জন ওঠা প্রেমিক-প্রেমিকার দেখা পেল তাদের অনুরাগীরা। খবর এনডিটিভির।
বিরাট এফসি গোয়া ফ্রান্চিস ক্লাবের সহ-মালিক। এফসি পুনে সিটির সঙ্গে পরাজয়ের মুখে তাকে দুশ্চিন্তারত দেখা যাচ্ছিল। এ সময় আনুশকা চোখেমুখেও দুশ্চিন্তার ছাপ দেখা গেছে।
এদিকে অর্জুন কাপুর ও এশা গুপ্তাকে সঙ্গে নিয়ে এফসি পুনে সিটির সহ-মালিক বলিউড অভিনেতা ঋত্বিক রোশনকে খেলা্ উপভোগ করতে দেখা যায়। IMG0
এর আগে চলতি বছরে নিউজিল্যান্ড ভ্রমনের সময় বিরাট এবং অনুশকাকে প্রথমবারের মতো একত্রে দেখা যাওয়ায় তারা খবরের পাতার শিরোনাম হচ্ছিলেন।
ঘনিষ্ঠ সূত্র জানায়, বাগদান সম্পন্ন করতে বিরাটের পরিবার আনুসকা পরিবারের সাথে সম্প্রতি যোগাযোগ করেছে।