আইএসকে সমর্থনের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৫:১৩

 


ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন দেয়ার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটির কর্মকর্তারা। কাতারের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, তারা কেবলমাত্র উদারপন্থী বিদ্রোহীদের সিআইএ এবং অন্যান্য পশ্চিমা ও আরব গোয়েন্দা সংস্থার মাধ্যমে সমর্থন ও সহায়তা দিয়ে থাকে। আর এ ক্ষেত্রে কঠোরভাবে আর্থিক নিয়ন্ত্রণ রাখা হয়।

আইএসকে অর্থায়নের অভিযোগ ওঠায় চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যের উল্লেখযোগ্য সংখ্যক আইনপ্রণেতা কাতারের সঙ্গে ‍যুক্তরাজ্যের ঘনিষ্ঠতার বিষয়ে প্রশ্ন তোলেন। অতীতে আমিরাতের বিত্তশালী ব্যক্তিরাসহ সরকারও সিরিয়ার কট্টরপন্থী ইসলামি বিদ্রোহী-জঙ্গিদের অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ করেছে। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টের সঙ্গে দোহার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হয়।