নিলামে রানি ভিক্টোরিয়ার আন্ডারপ্যান্ট

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৬:৩০



নিলামে বিক্রি হলো রানি ভিক্টোরিয়ার আন্ডারপ্যান্ট। কেন্টের ফ্লোকস্টোনের একটি নিলামঘরে রাজকীয় এই পোশাকটির নিলাম হয়। ৬ হাজার ইউরোর বিনিময়ে রানির এক জোড়া ব্লুমার্স কিনে নেন এক ব্যক্তি।
ইসরায়েলের এক সংগ্রাহক প্যান্ট দু’টি নিলামের জন্য এনেছিলেন। অন্যান্য রাজকীয় পোশাকের মতোই এটি ও বেশ বড়সড়। এটির একটির দৈর্ঘ্য ৫২ ইঞ্চি এবং অন্যটি ৬৬ ইঞ্চি। খবর ইনডিপেনডেন্ট।