আসামি হস্তান্তরসহ ৩ চুক্তি আমিরাতের সঙ্গে

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৮:২৪


সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের তিনটি চুক্তি সই হয়েছে। এগুলো হলো- সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর, নিরাপত্তা সহযোগিতা এবং ঢাকায় আমিরাতের দূতাবাসের জন্য প্লট হস্তান্তর।
দুবাইয়ে আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন নরশিদ আল মাকতুম  ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।    
তিন দিনের এই সফর শেষে সোমবারই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খবর বাসস।