সুপ্রিমকোর্ট জাদুঘর উদ্বোধন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৭:৪৯



সুপ্রিমকোর্ট জাদুঘরের উদ্বোধন ঘোষণা করে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বলেছেন, ‘বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তি শিল্প, সাহিত্য, আইন, বিচার ও প্রশাসনসহ সমাজের সর্বস্তরে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে। আমি আশা করি তথ্যপ্রযুক্তির এই অগ্রসরতার সঙ্গে সংগতি রেখে এই আদালতের তথ্য-উপাত্ত ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ ও প্রদর্শনের উদ্দ্যেগ গ্রহণ করা হবে।’
সোমবার বিকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় অগ্রজ ও অনুজ বিচারপতি, প্রথিতযশা আইনজীবী এবং যারা বেঁচে নেই তাদের পরিবারের সদস্যদের প্রতি উদার্থ আহ্বান জানিয়ে মোজাম্মেল হক বলেন, ‘বিচারের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক দলিলপত্র কারো হেফাজতে থাকলে সেগুলো দান করে এই জাদুঘরকে সমৃদ্ধ করুন।’