পিএসসির সদস্য হলেন ড. সাদিক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৯:৪১
 
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে সাবেক শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিককে নিয়োগ দেয়া হয়েছে। অবসর পরবর্তী ছুটি বাতিল করে রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের  ক্ষমতাবলে তাকে এ নিয়োগ দেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগের মেয়াদকাল হবে পাঁচ বছর। 
ড. সদিক শিক্ষা সচিবের দায়িত্ব থেকে গত ১৮ সেপ্টেম্বর অবসর নেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ছিলেন। এ পদে থাকাকালে তিনি গত ৫ জানুয়ারীর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা। একইসঙ্গে সুপরিচিতি কবি ও সাহিত্যিক। তার একাধিক প্রকাশনাও রয়েছে।