চীনের প্রতিরক্ষা কর্মকর্তারা আঞ্চলিক বিরোধ রোধে চলতি সপ্তাহে জাপানের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে বসছেন।
সোমবার বৈঠকের আয়োজক একথা জানিয়েছে।
বুধবার জাপানের বিমান ও নৌ প্রতিরক্ষা বাহিনীর সাবেক সদস্যরা চীনের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে মিলিত হবেন। খবর এএফপি’র।
এদিকে টোকিও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠকের আহ্বান জানায়।
টোকিও নিয়ন্ত্রিত সেনকাকু দ্বীপপুঞ্জের নিকটস্থ জলসীমায় আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে জাপান ও চীনের মধ্যে সশস্ত্র সংঘাত বেধে যাওয়ার আশঙ্কায় জাপানের সাসাকাওয়া পিস ফাউ-েশন এই বৈঠকের আয়োজন করে। সংস্থাটি বিগত বছরগুলোতেও এ ধরনের বৈঠকের সঙ্গে জড়িত ছিল। চীনে দ্বীপপুঞ্জটি দিয়াওইয়ুস নামে পরিচিত।
ফাউ-েশন আরো জানায়, চীনের রাজধানীতে দুই দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আগামী মাসগুলোতে জাপান বা চীনে দুদেশের মধ্যে আরো দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী বছরের গোড়ার দিকে এ ব্যাপারে একটি প্রতিবেদন আশা করা যাচ্ছে। এএফপি
